1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রাম নগরীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • সময় রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ পঠিত

মোঃ মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রুমঘাটা এলাকা থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মরদেহটি প্রায় ৭-৮ দিন আগের। মূলত পারিবারিক কলহের জেরে বৃদ্ধ আত্মহননের পথ বেছে নেন বলেও জানায় পুলিশ।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দেওয়ানবাজার আবাসিক এলাকায় একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীর জন্য তৈরি টিনশেড ঘর থেকে তার মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

সুভাষ দেবনাথ (৫৫) নামে ওই বৃদ্ধের বাড়ি নগরীর হাজারি গলিতে। তিনি নগরীর দেওয়ানবাজার এলাকার একটি আবাসন প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীর কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিহতের ছোট ভাই প্রণব দেবনাথ বলেন, আমার দাদা রুমঘাটা দেওয়ানবাজার এলাকায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন। প্রায়ই পারিবারিক দ্বন্দ্বের জেরে বাড়ির বাইরে থাকতেন। সপ্তাহখানেক আগেও একটি বিষয় নিয়ে ঝামেলার পর থেকে বাসায় যাননি। আজ পুলিশ খবর দিলে দাদার অর্ধগলিত ঝুলন্ত লাশ গিয়ে উদ্ধার করি।

কোতোয়ালী থানার এসআই (তদন্ত) মো. ইকবাল হোসেন বলেন, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। আমরা এসে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। প্রায় ৭-৮ দিন পূর্বে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট