1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রাম মহানগরের পূজামণ্ডপে রিয়াজ হায়দার চৌধুরী – মুক্তিযুদ্ধের মৈত্রী রক্ষায় নাগরিক-সাংগঠনিক দায়িত্ব রয়েছে

  • সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৪৬১ পঠিত

চট্টগ্রাম মহানগরের পূজামণ্ডপে রিয়াজ হায়দার চৌধুরী-

মুক্তিযুদ্ধের মৈত্রী রক্ষায় নাগরিক-সাংগঠনিক দায়িত্ব রয়েছে

 

‘মুক্তিযুদ্ধের মৈত্রী রক্ষায় নাগরিক ও সাংগঠনিক দায়িত্ব রয়েছে’ উল্লেখ করে পেশাজীবী নাগরিক সংগঠক, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী বলেছেন,
‘বাংলাদেশকে নিয়ে চলমান জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কোনভাবেই যাতে মুক্তিযুদ্ধের মৈত্রী, অসাম্প্রদায়িক চেতনায় নেতিবাচক প্রভাব ফেলবে না পারে , সেজন্য সব পক্ষের দায়িত্ব আছে।’
তিনি শারদীয় দুর্গোৎসবে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনে সনাতনী সম্প্রদআয়এর সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে’র সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম মহানগরীর প্রধান পুজো মন্ডপ জেএমসএন হল, চেরাগী পাহাড়, মাদারবাড়ি, পশ্চিম বাকলিয়া ও হালিশহরের বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শন করেন।‌

জেএমসএন হল সম্মুখভাগে চট্টগ্রাম মহানগরীর প্রধান পুজো মন্ডপে মহা অষ্টমীতে পরিদর্শন কালে উত্তরীয় দিয়ে তাঁকে স্বাগত জানান পুজো পরিষদ নেতৃবৃন্দ । তাঁরা মিষ্টিমুখও করান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বিমল কান্তি দে, চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন তালুকদার,চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে অর্পন ব্যানার্জি, সুমন দেবনাথ, চট্টগ্রাম উত্তর জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব কুমার চৌধুরী , চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক এড নিখিল কুমার নাথ প্রমুখ।
নাগরিক ও পেশাজীবী সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী পূজা পরিষদ নেতৃবৃন্দের সাথে বেশ কিছু সময় কাটান এবং পুজার্থী ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর আয়োজিত জেএমসেন হল প্যান্ডেলের শুভেচ্ছা মঞ্চে শুভেচ্ছা বক্তব্যে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ত্যাগ বিসর্জন রয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে প্রতিটি আন্দোলনে। প্রতিটা অর্জনে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কোন পক্ষই যাতে সনাতনী সম্প্রদায়ের ক্ষতিসাধনে সফল না হয়, সে লক্ষ্যে সবার সজাগ অবস্থান দরকার। খবর বিজ্ঞপ্তির।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট