1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিটি শ্রেণিতে প্রথম, আলিমে উপজেলার একমাত্র জিপিএ-৫ মুনতাহা পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে পলাতক ফ্যাসিস্ট ও গুপ্ত রাজনৈতিক শক্তি: মুহাম্মদ শাহেদ আনসার-ভিডিপির পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী। শ্রীপুর আবদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন প্রতিষ্ঠাতা শিক্ষক আলহাজ্ব মোঃ ওয়াহিদুজ্জামান মাস্টার পটিয়ায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া, মিলাদ ও  এতিমখানায় তবারক বিতরণ অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশের ২০২৭ সালের জাতীয় সভাপতি পদপ্রার্থী নুরুল আমিন চৌধুরী আরমান বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, আহত চালক প্রবাসীদের নিরাপত্তা ও জীবন-জীবিকা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব কতটুকু? – মোঃ আবদুল আলী জাতীয় সাংবাদিক সমাবেশ – ২০২৬ অনুষ্ঠিত তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল আদর্শ ছাত্র ও যুব সমাজ

চট্টগ্রাম লালদিঘির পাড় সাবেক কার- মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতির মৃত্যুতে শোক

  • সময় শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৭৯২ পঠিত

আব্দুল সাত্তার চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগরীর ডি সি রোড পশ্চিম বাকলিয়া ভরা পুকুর পাড় আমিন উল্লাহ বাপের বাড়ি নিবাসী ও চট্টগ্রাম লালদিঘী পার কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন চট্র ১৬০৩ এর সাবেক সফল সভাপতি মোঃ আব্দুল মান্নান শুক্রবার সকাল ১১ টায় দুর্ভাগ্যবশত নীজ বাসভবনের ছাদ থেকে পড়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।

তিনি ছিলেন একাধারে সাংগঠনিক ব্যক্তিত্ব,সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। পশ্চিম বাকলিয়া আংশিক সমাজ কমিটির উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। সমাজের গরিব মেয়েদের বিবাহের কাজে সবসময় এগিয়ে থাকতেন। সমাজসেবায় ছিল তার মূল লক্ষ্য।তিনি চট্টগ্রাম লালদীঘির পাড় কার-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি থাকাকালীন সংগঠনের ব্যাপক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত লালদিঘিরপার গড়ে তুলেন। সংগঠনের অবহেলিত শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। শ্রমিকদের মৃত্যু ঝুঁকি ভাতা সহ নানা সুযোগ-সুবিধা তিনি সভাপতি থাকাকালীন প্রতিষ্ঠা করে গেছেন। চট্টগ্রাম লালদীঘির পাড় কার- মাইক্রোবাস সংগঠনের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে শোক বার্তা গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার সকাল ১০টায় লালদীঘি মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা এবং সকাল ১১ টায় দেওয়ান বাজার মদিনা মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ‌। তাহারে মৃত্যুতে এলাকার মধ্যে শোকের ছায়া নেমে আসে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট