1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও  সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম নির্বাচিত 

  • সময় সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৪১৭ পঠিত
চট্টগ্রাম ব্যুরোঃ
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) ২০২২-২৩ মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম।
সোমবার (১০ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত সেটি বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এই নির্বাচনে ৯টি পদে ভোটগ্রহণ করা হয়। মোট ভোট পড়েছে ৩৭৪টি।
সভাপতি পদে তপন চক্রবর্তী ১৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমদ পেয়েছেন ১০৫ ভোট। এছাড়া আসিফ সিরাজ ৭২ ও নাজিমুদ্দীন শ্যামল ১৮ ভোট পেয়েছেন।
সিনিয়র সহ সভাপতি পদে মোহাম্মদ রুবেল খান ২৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রতন কান্তি দেবাশীষ পেয়েছেন ১৩২ ভোট।
সহ সভাপতি পদে অনিন্দ্য টিটো ১৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হুদা মিন্টু পেয়েছেন ১৭২ ভোট।
সাধারণ সম্পাদক পদে ম. শামসুল ইসলাম ১৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুর শুভ পেয়েছেন ১২২ ভোট। এছাড়া মাঈনুদ্দিন দুলাল পেয়েছেন ৬১ ভোট।
যুগ্ম সম্পাদক পদে সাইদুল ইসলাম ১৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিচ আহমেদ শাহ পেয়েছেন ১৩৬ ভোট। এছাড়া স্বরূপ ভট্টাচার্য পেয়েছেন ৬১ ভোট।
অর্থ সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম ১৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৌমেন ধর পেয়েছেন ১৭৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ মহরম হোসাইন ১৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুবল বড়ুয়া পেয়েছেন ১২৯ ভোট। এছাড়া প্রীতম দাশ পেয়েছেন ১১২ ভোট। সুবল বড়ুয়ার অভিযোগের ভিত্তিতে এই পদে দুবার ভোটগণনা করা হয়।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সরওয়ার কামাল ২২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম মিজানুর রহমান ইউসুফ পেয়েছেন ১২৯ ভোট।
নির্বাহী সদস্য পদে আলাউদ্দিন হোসেন দুলাল ২০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশু রায় চৌধুরী পেয়েছেন ১৫১ ভোট।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট