1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়ন পেলেন সরওয়ার জামাল

  • সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৪১ পঠিত

মোহাম্মাদ আলবিন (চট্টগ্রাম) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলি) আসনে প্রার্থী হিসেবে সরওয়ার জামাল নিজামকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

তিনবারের সফল সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের উপর আস্থা রাখছে দলটি।

সোমবার (৩ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। তবে তিনি বলেন,ঘোষিত প্রার্থী তালিকাতে পরিবর্তন আসতে পারে।

ধানের শীষের মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার উপর আস্থা রেখেছেন। আমি আনোয়ারা-কর্ণফুলি আসনে দলের সবাইকে নিয়ে ধানের শীষের বিজয় উপহার দিতে চাই। নেতাকর্মীদের কোনো ধরনের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম-১৩ আসন থেকে ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে দ্বিতীয়বার নির্বাচিত হন। তখন প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান খান কায়সারকে হারান।

২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন আওয়ামী লীগের প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী বাবুর কাছে।

এছাড়া ১/১১ সরকার আমলে গ্রেফতার হয়ে প্রায় ২২ মাস কারাভোগ করেন। যদিও তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল,কোনো প্রমাণ মেলেনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট