1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমিরাতে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে শ্রমিক বিক্ষোভে দুই সাংবাদিকদের ওপর হামলা আহলা দরবার শরীফে মওলা আলী (রাঃ)-এর স্মরণে ওরশে পাক ও ইফতার মাহফিল জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বোয়ালখালীতে শালিস বৈঠকে ঢলে পড়ে বিএনপি নেতার মৃত্যু বাঘাইছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা

চট্রগ্রামের আনোয়ারায় ১১ ইউনিয়নে (এনসিপির) পদযাত্রা শুরু

  • সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৬৫ পঠিত

মোহাম্মাদ আলবিন,(চট্রগ্রাম)আনোয়ারা প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলার ১১টি ইউনিয়নে পদযাত্রা শুরু করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার টানেল সংযোগ মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে পদযাত্রা শুরু হয়।
পদযাত্রা উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিক। পরে সেটি উপজেলার চাতরী, পরৈকোড়া, হাইলধর, বারখাইন, সদর, বরুমচড়া, জুইদণ্ডী, রায়পুর, বটতলী, বারশত হয়ে বৈরাগ ইউনিয়নে এসে শেষ হবে বলে জানা গেছে।

উদ্বোধনী বক্তব্যে জোবাইরুল আলম মানিক বলেন, ‘গত বছরের এই দিনে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পালাতে বাধ্য করা হয়েছে। পালিয়েছে আনোয়ারার দুর্নীতিবাজ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহচররাও। আগামীতে কেউ যদি জাবেদ বা আওয়ামী লীগ, ছাত্রলীগ হয়ে উঠতে চায়, ছাত্র-জনতা তাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করবে। তাই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে একটি সুন্দর আনোয়ারা, সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’
পদযাত্রা চলাকালীন ২৪ দফা সম্মিলিত ইস্তেহারও বিতরণ করেন এনসিপির নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট