1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

চট্রগ্রাম পুলিশ প্লাজা দোকান মালিক সমিতির ঈদে মিলাদুন্নবী উদযাপন।

  • সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৬৪৬ পঠিত

ইসমাইল ইমন:

পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে চট্টগ্রাম পুলিশ প্লাজা দোকান মালিক সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয় নন্দনকানন আর আফ পুলিশ প্লাজা প্রাঙ্গনে।
বৃহস্পতিবার ৮ ই নভেম্বর সকাল ১১ টায় চট্টগ্রাম পুলিশ প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি এ আর শামীম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শরীফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী বক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও চট্টগ্রাম মেহেদি বাগ সি ডি এ জামে মসজিদের খতিব ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি কাজী গোলাপ রহমান, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সদস্য শহিদুল ইসলাম ও চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি,
প্রধান অতিথি তার বক্তব্যে নবী করীম( সা:) এর জীবনাদর্শ বর্তমান পৃথিবীর বাস্তবতা নিয়ে ইসলামের আলোকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মোহাম্মদ (সা:) এর জীবন নীতি আদর্শ নিয়ে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন পুলিশ প্লাজা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিয়াউদ্দিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট