1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আমার প্রিয় জন্মভূমি: পটিয়া বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকায় জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত- যৌতুক মাদক ও ধর্ষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: চট্টগ্রামের পুলিশ সুপার অফিস সহকারী থেকে মার্কিন গবেষণায় : ফটিকছড়ির আশুতোষের অদম্য জয়যাত্রা। কবিতাঃ আমিও তো! – পিন্টু চৌধুরী ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির অনুমোদন চাঁদাবাজির অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের ভাই ওয়াহিদুল আলম আটক বোয়ালখালীতে মনির আহম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ বিলুপ্তির পথে সমাজব্যবস্থা, বাড়ছে পারিবারিক কলহ। -আলমগীর আলম চলন্ত সিএনজিতে নারী শ্রমিককে ছিনতাই, মূল আসামী গ্রেফতার।

চন্দনাইশে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন জেসিকা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ

  • সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৪৫৩ পঠিত

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:
আসন্ন চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চন্দনাইশের সু-পরিচিত শিল্পপতি, কক্সবাজার হোটেল রামাদা’র স্বত্বাধিকারী, জেসিকা গ্রুপের চেয়ারম্যান ও এমডি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ তিনি শুক্রবার ১৫ মার্চ সন্ধ্যায় চন্দনাইশের বদুর পাড়াস্হ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কাজ করায় তিনি এলাকায় “মানবিক জসিম”খ্যাতি অর্জন করেছেন। ইতিপূর্বে ১০০ অসহায় কন্যার বিয়ের দান,১০০ মসজিদ নির্মাণ সংস্কার,১০০ দুস্হ জটিল রোগীর চিকিৎসা সেবা প্রদান সহ বহু উন্নয়নমূলক কাজ করার ঘোষণা দিয়েছেন। যা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। সম্প্রতি তিনি ১০/১৫ টি মহিলার বিয়ে সম্পূর্ণ নিজ খরচে সম্পাদন করেছেন। চলমান রমজান মাসে উপজেলার ২টি পৌরসভা ও ৮ ইউনিয়নে ৫০ হাজার গরিব পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছেন। তিনি সংবাদ সম্মেলনে আরো ঘোষণা করেন, এসব মানবিক কাজ আমৃত্যু করে যাবেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে রাষ্ট্রের সেবা জনগণের দোরগোড়ায় নিশ্চিত পৌঁছে দেবেন,সমস্ত সুবিধা চন্দনাইশবাসীর জন্য উৎসর্গ করবেন। আমি আছি এবং ভবিষ্যতে পাশে থাকব,সে আশা ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট