1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার আমরা কি সত্যিই আমাদের ঘরে থাকি? -মুনিরা ইউসুফ মেমী পানিতে ডুবে মৃত্যু কারও কাম্য নয় -লায়ন মোঃ আবু ছালেহ্ রেমিট্যান্সের প্রশংসা দেশের অর্থনীতির নীরব নায়ক প্রবাসীরা আজ কতটা নিরাপদ? মোস্তানছিরুল হক চৌধুরী এডভোকেট এ এম মোয়াজ্জেম হোসেন: সমাজ পরিবর্তনের এক কৃতি পুরুষ। মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পটিয়া পৌরসভায় ১০০০ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন। বিশ্ব রক্তদাতা দিবসে মানবতার বন্ধন পটিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় ধরনের রদবদল চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত দাওয়াতে খায়র ইজতিমা সম্পন্ন ভারত আর বাংলাদেশের আকাশ, মাটি এক না; এটা ১৯৪৭ সালে ফয়সালা হয়ে গেছে: নাহিদ ইসলাম

চন্দনাইশে কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

  • সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ পঠিত

চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবনির্বাচিত চট্টগ্রাম-১৪ আসনের (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) সংসদ সদস্যকে সম্মাননা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। উদ্বোধক ছিলেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ জনাব ছমিউদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান, এম এ হাশেম রাজু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বেলাল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক লোকমান গনি বাবুল, মোঃ সাইফুল করিম, মোহাম্মদ আবদুল্লাহ হোসাইন (অভিভাবক সদস্য, এডহক কমিটি), মো: সালাউদ্দিন (সহযোগী অধ্যাপক, পটিয়া সরকারি কলেজ), ড. মোহাম্মদ সিরাজ মিয়া (সহকারী অধ্যাপক, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়), বিধান দেব (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জনতা ব্যাংক পটিয়া শাখা), মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ লিয়াকত আলী এবং অভিভাবক প্রতিনিধি আব্দুর রহিমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব সমীর কুমার দে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি প্রদান এবং নবীন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট