1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের। পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার আমরা কি সত্যিই আমাদের ঘরে থাকি? -মুনিরা ইউসুফ মেমী পানিতে ডুবে মৃত্যু কারও কাম্য নয় -লায়ন মোঃ আবু ছালেহ্ রেমিট্যান্সের প্রশংসা দেশের অর্থনীতির নীরব নায়ক প্রবাসীরা আজ কতটা নিরাপদ? মোস্তানছিরুল হক চৌধুরী এডভোকেট এ এম মোয়াজ্জেম হোসেন: সমাজ পরিবর্তনের এক কৃতি পুরুষ। মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পটিয়া পৌরসভায় ১০০০ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন। বিশ্ব রক্তদাতা দিবসে মানবতার বন্ধন পটিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

চন্দনাইশে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৫১ পঠিত

চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে আগামী ১৮ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সাঙ্গু কনভেনশন হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে দোহাজারী নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে আসন্ন অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মো. আলী আকবর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আলম, সহ-সভাপতি সাবেক মেয়র লোকমান হাকিম, অর্থ সম্পাদক বাহাদুর ইসলাম, বিষ্ণু যশা চক্রবর্তীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দোহাজারী নাগরিক কমিটি একটি অরাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমুখী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আসন্ন অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
তারা আরও বলেন, দোহাজারী পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরীতে রূপান্তরের লক্ষ্যে নাগরিক কমিটি বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক সেবার মানোন্নয়নে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে আগামী ১৮ এপ্রিলের অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতির কথাও তুলে ধরা হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের ঘোষণার বিষয়টি জানানো হয়।
শেষে দোহাজারী নাগরিক কমিটির পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয় এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট