1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

চন্দনাইশে প্রবাসীর উপর হামলা ও সর্বস্ব ছিনতাই

  • সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৪৭৭ পঠিত

ইসমাইল ইমনঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চিকিৎসার জন্য জরুরি দেশে আসা এক প্রবাসীকে দেশীয় অস্ত্র থেকে সর্বস্ব ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
হামলা শিকার প্রবাসী মোঃ ফরিদ, পিতা কবির আহমদ, চন্দনাইশ উপজেলার, চন্দনাইশ পৌরসভার, ৯ নং ওয়ার্ডের,আমজু মুন্সীর বাড়ির বাসিন্দা।
২৪ শে জুলাই বিকেল ৪ টার দিকে বিদেশের ও চিকিৎসার জরুরী কাগজপত্র সহ চন্দনাইশ পৌরসভা সদরে যাওয়ার পথে গাছবাড়ীয়া টাওয়ার এলাকায় পৌঁছালে পৌরসভার ৯ নং ওয়ার্ডের জুয়েল(২৫) ও ৭ নং ওয়ার্ডের সাখাওয়াত হোসেন (বাচা)(৩৫), উভয়েই প্রবাসী ফরিদের গতিরোধ করে আসামি সাখাওয়াত কোমরে থাকা অস্ত্র দেখিয়ে ও জুয়েল ছুরি গলায় ঠেকিয়ে প্রবাসীর সাথে থাকা দুইটি samsung অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ৪০ হাজার নগদ টাকা ও বিদেশের ভিসার কাগজপত্র, চিকিৎসার জরুরী কাগজপত্র সহ সাথে থাকা ট্রাভেল ব্যাগ ছিনিয়ে নেয় যার ভিতরে ছিল বিদেশের মোবাইল সিম সহ গুরুত্বপূর্ণ চাবি ও আনুষঙ্গিক ডকুমেন্ট। এইসময় প্রবাসী চিৎকার চেঁচামেচি করে লোক করার চেষ্টা করলে আসমীরা সাথে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে এ সময় স্থানীয় লোকজন চিৎকার চেঁচা মেচি শুনে এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে আহত প্রবাসী স্থানীয় লোকজনের পরামর্শে জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিস্তারিত জানালে তাকে দ্রুত স্থানীয় থানায় অভিযোগ করার পরামর্শ দেন। এই বিষয়ে আহত প্রবাসী ফরিদ চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহত প্রবাসীর অভিযোগ এইসব চিহ্নিত সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকার প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে এলাকায় মাদক ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। স্থানীয় ভুক্তভোগীরা মান সম্মানের ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
এই বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি জানান অভিযোগ লিপিবদ্ধ হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট