1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চন্দনাইশে বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

  • সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৬৯ পঠিত

চন্দনাইশ প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবিদায়-বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৈলতলী ইউনুছ মার্কেট সংলগ্ন সাঙ্গু নদীর পাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (আংশিক সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাফর ইকবাল (মিন্টু)।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ডেবারকূল ঐক্য সংঘের সভাপতি কায়ছার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম টুটুল।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, মোরশেদুল আলম মুন্না, হাবিব উল্লাহ খান, মো. ইখতিয়ার হোসেন ও মঞ্জুর আলম তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম ভূঁইয়া এবং প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক দিদারুল আলম।
অনুষ্ঠানে দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, লোকজ মেলা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা তৈরি হয়।
আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করে নেন এবং পুরাতন বছরকে বিদায় জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট