1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে সম্মিলিত ৪ দিনব্যাপী বৈশাখী মেলা ও শোভাযাত্রা অনুষ্ঠিত চন্দনাইশে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় দাখিল পরীক্ষার্থী-২৬ এর দোয়া মাহফিল সম্পন্ন সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র পহেলা বৈশাখে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। কবে মিলবে যানজটের মুক্তি: ভাল নেই চট্টগ্রামবাসী -আলমগীর আলম। পটিয়া লাখেরা উচ্চ বিদ্যালয়ে অবসরকালীন সংবর্ধনা ও মেধাবৃত্তি সনদ বিতরণ। মানবতার কাজে এগিয়ে এপেক্স বাংলাদেশ:সাচিং প্রু জেরী এমপি। বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি: র‍্যাবের জালে মূলহোতা তোফাজ্জলসহ গ্রেফতার ২

চন্দনাইশে সম্মিলিত ৪ দিনব্যাপী বৈশাখী মেলা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৫ পঠিত

চন্দনাইশ প্রতিনিধি:-
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে দেশজুড়ে চলছে বর্ণাঢ্য আয়োজন। এরই অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া সরকারি কলেজ মাঠে ৪ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত বৈশাখী শোভাযাত্রা।
১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৮টায় বরুমতি ব্রিজ থেকে শুরু হয় বর্ণিল এই শোভাযাত্রা। শোভাযাত্রাটি চট্টগ্রাম-কক্সবাজার সড়ক প্রদক্ষিণ করে গাছবাড়ীয়া সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।

এতে অংশ নেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান, মেলা কমিটির আহ্বায়ক এম এ হাশেম রাজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক বেলালসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ।

শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যের নানা উপস্থাপন, বর্ণিল মুখোশ, হাতপাখা, পালকি ও লোকজ সাজসজ্জা স্থান পায়, যা পুরো পরিবেশকে করে তোলে উৎসবমুখর ও প্রাণবন্ত।
এসময় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক।

এ উৎসবের মাধ্যমে সকল ভেদাভেদ ভুলে আমরা নতুন আশা ও উদ্দীপনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ হোক সবার আগামীর পথচলা।

আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই ৪ দিনব্যাপী এ আয়োজন করা হয়েছে।
উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শোভাযাত্রার সমাপ্তি ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট