1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে আদর্শ ছাত্র ও যুব সমাজের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান। ৪১ ওয়ার্ড ও ৮ উপজেলার মানুষের মতামত নিয়ে তৈরি হবে অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান তৃণমূল পর্যায়ে এনসিপিকে সংগঠিত করতে কাজ করছি: সাজ্জাদ হোসাইন ডাক জীবন বীমা, চট্টগ্রামের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ার মহাজন হাটে সিএনজি শ্রমিকদের অবস্থান ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে পটিয়ায় সবজির দাম  কমলেও মাছের বাজার চড়া পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এনসিপি নেতৃবৃন্দ

চন্দনাইশ ছাত্রলীগের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জম্মবার্ষিকী পালিত।

  • সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৪৩২ পঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধিঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ। আজ শুক্রবার বিকাল ৩ টার চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের আয়োজনে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে এবং পরে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে। পরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম, সঞ্চালনায় করেন,চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মারজাদুল ইসলাম আরমান।এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতকগড়া সংগঠন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম বলেন, তিনি ছিলেন আপাদমস্তক একজন ভালো মানুষ। রাষ্টপতি ও প্রধানমন্ত্রীর পুত্র হওয়া সত্বেও তাঁর মধ্যে কোন প্রকার অহংবোধ কাজ করেনি। সাধারণ মানুষের মত জনসাধারণের সাথে মিশে থাকার পথচলার সহজাত প্রবৃত্তি তার মধ্যে ছিল সেইসাথে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করছি। সংগঠনের সাধারণ সম্পাদক, মারজাদুল ইসলাম আরমান বলেন, ‘মুক্তিযোদ্ধা শেখ কামাল আমাদের জন্য যে নীতি আদর্শ, কর্মপন্থা ও দিক নির্দেশনা রেখে গেছেন তা থেকে আমাদের যুব সমাজ তাদের চলার পথে তাঁর আদর্শকে সামনে রেখে, তা অনুসরণ করে নিজেদেরকে গড়ে তুলবে। এই সময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক, মাসুদ চৌধুরী, এম,জাহেদ চৌধুরী, সাবেক সদস্য,আবছার ফারুবী, মিজন,তানিম,রনি,মীরসাদ,শারুখ উপজেলা ছাত্রলীগ নেতা,রিফাত সাকিব,মাসুক,এবি নোমান,মুরাদ,আকাশ,সাব্বির সহ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট