1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ইয়াবা, চোলাই মদ ও মোটর সাইকেল উদ্ধার গ্রেফতার ৩

  • সময় শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৬৮৫ পঠিত

আবু ইউসুফ মামুন, চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ১,০০০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১, ১০০লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং মাদক বহন কাজে ব্যবহৃত ১টি মটর সাইকেল সহ গ্রেফতার ২, মোট গ্রেফতার ৩ জন।

চন্দনাইশ থানার এসআই(নি:)/আবু আফছার ভূইঁয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৭/০৬/২০২১ইং তারিখ বেলা ১২.৩০ ঘটিকার সময় চন্দনাইশ থানাধীন বৈলতলী ইউপির(০৬নং ওয়ার্ড) বশরত নগর সাকিনে বোর্ড স্কুলের পার্শ্বে আব্দুল মোনাফের বাড়ীর সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে ১,০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। রেজাউল করিম প্রঃ বাপ্পি(৩৬), পিতা-আহমদ শফি, মাতা-হোছনে আরা বেগম, সাং-জাফরাবাদ, বশরত নগর, সিপাহী পাড়া(ফকিরা বাপের বাড়ী), ০৬নং ওয়ার্ড, বৈলতলী ইউপি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।

পৃথক অভিযানে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই(নি:)/জাকির হোসেন অফিসার ফোর্সসহ ১৭/০৬/২১খ্রি: তারিখ রাত ২২.৩০ ঘটিকার সময় চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাস্থ সঙ্খ নদীর ব্রিজের উপর অভিযান চালিয়ে ১০০(একশত) লিটার দেশীয় তৈরী চোলাই মদ এবং মাদক বহন কাজে ব্যবহৃত
০১টি লাল রংয়ের Apache মটর সাইকেল সহ আসামী ২। মোঃ আলমগীর(৩১), পিতা-মোঃ হারুনুল করিম, মাতা-আনোয়ারা বেগম, সাং-কাঞ্চননগর(নিয়াজুর রহমান মেম্বারের বাড়ী), ০৮নং ওয়ার্ড, কাঞ্চনাবাদ ইউপি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ বেলাল(৪০), পিতা-মৃত আব্দুল হাকিম, মাতা-জান্নাত খাতুন, সাং-জোয়ারা(ছৈয়দ বাড়ী), ০৯নং ওয়ার্ড, জোয়ারা ইউপি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করেন।

এ সংক্রান্তে চন্দনাইশ থানায় পৃথক ০২টি মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট