1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

  • সময় রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৬৯ পঠিত

 

চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কাউন্সিলর পদপ্রার্থী জনাব আব্দুল কাদের বেলাল-এর সহযোগিতায় এবং স্বপ্নগ্রাম ইউনিটি ক্লাব-এর উদ্যোগে প্রবল বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার ১২জুলাই চন্দনাইশ পৌরসভা হারলা ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় আব্দুল কাদের বেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে সরকারের কাছে দ্রুত প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানান। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম সাকিব, আরমানুল ইসলাম, মোহাম্মদ হোসেন, ইকবাল হোসেন মুন্না, তানভীর হোসেন মারুফ, আবু রাশেদ ফয়সাল, তারেক রহমান রিমন, সরওয়ার কামাল সাঈদ এবং মোহাম্মদ তাহমিদ। মানবিক এ কার্যক্রমের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট