1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চলতি বছরের মধ্যেই চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন : আইন মন্ত্রী

  • সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৪৭২ পঠিত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, চলতি বছরের মধ্যেই চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়টি প্রধান বিচারপতি সদয় বিবেচনায় নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীও এটা চান। এ ব্যাপারে কিছুদিনের মধ্যেই হয়ত আমরা একটা ঘোষণা দেব।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ‘আইনজীবী মিলনমেলা-২০২১’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আইন সচিব মো. গোলাম সারওয়ার, চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এবছরই চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ: আইনমন্ত্রী 1
আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি আপনাদের একটা সুখবর দিতে চাই। সেটি হচ্ছে নতুন প্রধান বিচারপতি যিনি হয়েছেন, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়টি সদয় বিবেচনায় নিয়েছেন। আমার মনে হয়, এই বছর শেষ হওয়ার আগেই আমরা চট্টগ্রামে একটা সার্কিট বেঞ্চ পেতে যাচ্ছি।

তিনি আরও বলেন, চট্টগ্রামে সার্কিট বেঞ্চ হবে, সে বিষয়ে আপনারা আমার ওপর আস্থা রাখতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রীও এটা চান। এ ব্যাপারে কিছুদিনের মধ্যেই হয়ত আমরা একটা ঘোষণা দেব।

গণতান্ত্রিক আন্দোলনে আইনজীবীদের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকরই শুধু নয়, এক্ষেত্রে যা যা করার তাই করা হবে। দেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেখানে আইনজীবীরা মুখ্য ভূমিকা পালন করেছেন। জাতি এটি কখনোই ভুলবে না।’

প্রসঙ্গত, সাবেক সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮২ সালের ১১ মে চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালের ১৭ জুন সামরিক ফরমান বলে স্থায়ী বেঞ্চগুলোকে সার্কিট (অস্থায়ী) বেঞ্চের মর্যাদা দেওয়া হয়।

এরপর সংবিধান পুনরুজ্জীবীত হবার পর অষ্টম সংশোধনীর ২ (ক) অনুচ্ছেদবলে চট্টগ্রামসহ দেশের ৬টি সার্কিট বেঞ্চ আবারও স্থায়ী বেঞ্চের মর্যাদা লাভ করে। কিন্তু ১৯৮৯ সালের ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে অষ্টম সংশোধনীর ২ (ক) অনুচ্ছেদ বাতিল হয়। এর ফলে হাইকোর্টের বেঞ্চগুলো ঢাকায় ফিরিয়ে নেওয়া হয়।

৮ সেপ্টেম্বর ২০১০ চট্টগ্রামে আইনজীবী ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ স্থাপনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সর্বশেষ আজ মন্ত্রী সেটি বাস্তবায়নের আভাস দিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট