1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে পটিয়ায় সচেতনতামূলক কর্মসূচি।

  • সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৩৬ পঠিত

 

আলমগীর আলম,পটিয়া

পটিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঝুঁকিপূর্ণ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে ২০২৬) পটিয়া রেলস্টেশন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা পটিয়া।
“চলন্ত ট্রেনে কেউ পাথর ছুড়বেন না”—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, এ ধরনের ঘটনা যাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলে এবং ইতোমধ্যে আহত ও প্রাণহানির ঘটনাও ঘটেছে। তাই জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে অধ্যাপক ভগিরত দাশ,লেখক রশীদ এনাম, আইরিন সুলতানা ও রিজুয়ান বক্তব্য দেন। স্টেশন মাস্টার তন্ময় চৌধুরী উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম রেলযাত্রা নিরাপদ করতে সহায়ক হবে।
এ সময় একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশন করা হয়, যা যাত্রীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে। কর্মসূচিতে বন্ধুসভার প্রায় ৩০ জন সদস্য অংশ নেন।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ সারাদেশে বিস্তৃত হলে ট্রেন যাত্রা আরও নিরাপদ হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট