1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

চান্দগাঁও আ/এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযানঃ দোকান-পাট সকাল-সন্ধ্যা বন্ধ

  • সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৩৩ পঠিত

ভোক্তাদের কাছে নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ, খাদ্যপণ্যে ভেজাল রোধের লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব চট্টগ্রামের যৌথ বাজার তদারকির অংশ হিসাবে ১৪ ফেব্রুয়ারি ২০২২ইং সকাল ১১.০০ টায় নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক জনাব নাসরিন আক্তার, সহকারী পরিচালক মো: আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: দিদার হোসেন ও ক্যাব পাঁচলাইশ এর সাধারন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর উক্ত অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে চান্দগাও আবাসিক এলাকার সকল দোকান-পাট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

বাজার তদারকি কালে চান্দগাঁও আবাসিক এলাকায় জমির সওদাগরের মুরগি দোকান, আলীশাহ দরবার পোল্ট্রি, কর্নফুলী ডিপাটমেন্টাল স্টোর, আল্লাহর দান স্টোর, অর্গানিক মাঠ ও স্কাইলার্ক ড্রিংকিং ওয়াটার পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে অপরিস্কার ও অপরিছন্ন জায়গায় মুরগি জবাই, মুরগি জবাইয়ের দোকানে পর্যাপ্ত পানি সংযোগ না থাকা, স্বাস্থ্যসম্মত ভাবে মুরগি জবাই ও সংরক্ষণ বিষয়ে বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। এছাড়াও দোকানে মূল্য তালিকা না টাঙ্গানো, ট্রেড লাইসেন্স না থাকার অনিয়ম পাওয়া যায়। অনিরাপদ ভাবে মুরগি জবাই ও সংরক্ষণ করা হলে নিরাপদ মুরগিও অনিরাপদ হয়ে যেতে পারে, যা জীবনহানিসহ নানা রোগের মূল কারন হতে পারে। তাই খুচরা মুরগি বিক্রেতাদেরকে নিরাপদ মুরগি জবাই ও সংরক্ষন বিষয়ে করনীয়, নির্দেশনা প্রদান ও সতর্ক করা হয়।

সকাল ১১:০০টা হতে পরিচালিত অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৩০০০/- (তেইশ হাজার টাকা মাত্র) প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্য দ্রব্যে অননুমোদিত রং ও কেমিকেল ব্যবহার,অপরিষ্কার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণের দায়ে উক্ত জরিমানা করা হয়।

অভিযানে জমির সওদাগরের মুরগি দোকান, আলীশাহ দরবার পোল্ট্রিকে অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মুরগি জবাই ও বিক্রির দায়ে ২,০০০ টাকা করে, ৪,০০০টাকা, কর্নফুলী ডিপাটমেন্টাল স্টোরকে মেয়াদউত্তীর্ণ ও ভেজাল পণ্য রাখার দায়ে ৪,০০০টাকা, আল্লাহর দান স্টোরকে অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণের দায়ে ৫,০০০ টাকা, অর্গানিক মাঠকে বিএসটিআই অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য খাদ্য সংরক্ষন ও বিক্রির দায়ে ১০,০০০টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে চানমিয়া সওদাগর এলাকায় স্কাইলার্ক ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটি বিএসটিআই লাইসেন্স ছাড়া মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিনারেল ওয়াটার উৎপাদনে থাকায় সম্পূর্ন সিল গালা করে বন্ধ করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি- এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অভিযান পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট