1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কেবিনেট সভায় আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম দেশকে এগিয়ে নিতে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে প্রয়াস দারুত তাহযীব মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসা আলিম পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ২২ জন A+ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক চট্টগ্রামে গোলটেবিল বৈঠকে বক্তারা বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে চান পটিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী পটিয়ায় অসহায় পরিবারের পাশে মানবতার বন্ধন, ঘর মেরামতে ঢেউটিন বিতরণ তামাকের বাজার সম্প্রসারণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য: নীতির সমন্বয় কোথায়? -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর

“চির নিদ্রায় মা যাহার” – মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

  • সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৯৮ পঠিত

“চির নিদ্রায় মা যাহার”

রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

কেমন ছিল মাতা তোমার চির নিদ্রায় যিনি !
খাইতে গেলে শুইতে গেলে বুঝিবে তখনি।

খাইতে গেলে ধরতে বায়না দাওনা মুখে তুলে
চোখের জলে স্মরণ কর যেওনা মাকে ভুলে।

খেলতে গিয়ে ব্যথা পেলে জড়িয়ে নিত কোলে
মায়ের সোহাগে দুঃখ কষ্ট সবই যেতে ভুলে।

কেনাকাটা করতে গেলে ধরতে কত বায়না
পছন্দ হয়েছে দাও না কিনে- মা সোনা ময়না।

বেড়াতে গেলে বাপের বাড়ি ধরতে শাড়ির আঁচল
সঙ্গে যেতে না পারলে- জীবনটাই তো বিফল।

কাজ দিলে দিতে ফাঁকি গেছি মাগো ভুলে
বুঝতে পেরেও কষ্ট দেয়নি নিত বুকে তোলে।

পড়াশোনায় বসালে তোমায়- করতে ছলচাতুরি
পড়া লেখা শেষ হয়েছে -ভাত দাও তাড়াতাড়ি।

নিজের খাবার বিলিয়ে দেওয়া ছিল মায়ের স্বভাব
কোন সময় বুঝতে দেয়নি ভাত কাপড়ের অভাব।

বই পুস্তক কাপড় চোপড় গুছানো মায়ের কাজ
জুতা মোজা পড়িয়ে দিতে ছিল না কোন লাজ।

কবর পাশে গিয়ে কাঁদ ওগো মা জননী
দুঃখ দিয়েছি কত তোমায় তখন তো বুঝিনি।

সহেনা মোর প্রাণের ব্যথা বুঝাবো কেমন করে
ক্ষমা কর মাগো তোমার- অভাগা সন্তানেরে।

দোয়া করি মা সুখে থাক তুমি- চিরস্থায়ী ঘরে
চিরনিদ্রায় শায়িত থাক- জান্নাতে বাস করে।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট