1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চৌগাছায় ঘুষ নেওয়ার অভিযোগে এসআই বরখাস্ত

  • সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৭১ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি,

যশোরের চৌগাছায় ঘুষ নেওয়ার অভিযোগে আশরাফ হোসেন নামে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাময়িক বরখাস্ত হয়েছে। প্রথমে এসআই আশরাফ হোসেনকে যশোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়। পরে সোমবার (১৬ জুন) যশোরের পুলিশ সুপার রওনক জাহান তাকে সাময়িক বরখাস্ত করেন। জানা গেছে, ২০২৪ সালের ১১ নভেম্বর উপজেলার ফুলসারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ অপ্রাপ্তবয়ষ্ক তার সহপাঠি এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় মেয়ের বাবা মেয়ে উদ্ধারের জন্য চৌগাছা থানা পুলিশের সহযোগিতা চায়। মেয়েটি উদ্ধারের জন্য চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন মাসুম বিল্লাহকে না পেয়ে ছেলের বাবা জাহিদুল ইসলামকে থানায় নিয়ে আসে। ছেলে হাজির করতে না পারায় বৃদ্ধ জাহিদুল ইসলামকে দুইদিন থানায় আটকে রাখা হয়। পরে স্থানীয়ভাবে ছেলে ও মেয়েকে হাজির করে উভয় পরিবারের মধ্যে মিমাংশা করে নেয়। কিন্তু পালিয়ে যাওয়া ছেলে ও মেয়েকে থানায় হাজির না করলে জাহিদুল ইসলামকে ছেড়ে দিতে পারবে না বলে জানিয়ে দেন এসআই আসরাফ। এক পর্যায়ে ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে বৃদ্ধ জাহিদুল ইসলামকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এদিকে গত ৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার মসিয়ূরনগর বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এসআই আশরাফ। এদের মধ্যে দুইজন ক্রেতা এবং একজন বিক্রেতা ছিল। অভিযোগ রয়েছে মোটা অংকের ঘুষ গ্রহন করে বিক্রেতা কে ছেড়ে দিয়ে ক্রেতা দুইজনকে আটক দেখানো হয়। এসব অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন। এ ব্যাপারে চৌগাছা থানার এসআই আশরাফ হোসেন বরখাস্তের সত্যতা স্বীকার করেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রহুল আমিন আশরাফ হোসেনের বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট