1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

জাতীয় অর্থনৈতিক অঞ্চলে চাঁদাবাজির অভিযোগে উত্তর জেলা যুবদল নেতা আটক

  • সময় মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২১৮ পঠিত

এম,আনিসুর রহমান

মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় চাঁদাবাজি ও হামলার ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
‎‎মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের পরিচালক কামরুল হোসাইন ওই ঘটনায় শওকত আকবর সোহাগকে প্রধান আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেন।
‎‎এর আগে সোমবার (১৯ মে) দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করে পরে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
‎‎সোহাগ উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার মরহুম মফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে। ‎মামলা সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে জাতীয় বিশেষ অর্থনীতি অঞ্চলে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ঢুকে চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগের নেতৃত্বে ৮ থেকে ১০টি মোটরসাইকেল যোগে ৮ থেকে ১০জন দুর্বৃত্তরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় হাসিবুল হাসান ও প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদসহ কারখানায় কর্মরত স্টাফদের মারধর ও গুরুতর জখম করে। এ সময় হাসিবুল হাসানের পকেট থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।
‎‎জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক কামরুল হোসাইন ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
‎‎তিনি বলেন মামলার প্রধান আসামি শওকত আকবর সোহাগকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট