1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত বাংলা ভাষা ও সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ

  • সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৮৬ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রাম

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ হারুন ও যুগ্ম আহ্বায়ক রাশেদুল হক জুয়েলের নেতৃত্বে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান চট্টগ্রামস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক জাহিদুল কবীর বাবু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম, ওমর ফারুক ভূঁইয়া, মোঃ আলাউদ্দিন, আসলাম খাঁন সুমন, বাহার আহমেদ, মীর পারভেজ, মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ মাহাবুব প্রমুখ নেতৃবৃন্দ।

পুষ্প স্তবক অর্পণ শেষে ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে মুক্তিযুদ্ধে নিহত সকল মরহুম বীর মুক্তিযোদ্ধা, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো সহ সকল মরহুম (যারা এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন) বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট