1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

ট্রাক পাঠিয়ে ‘ওসি’ নিলেন টিভি-ফ্রিজ!

  • সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৭২ পঠিত

মোহাম্মাদ আলবিন, চট্টগ্রাম আনোয়ারা প্রতিনিধিঃ
দোকানির মুঠোফোনে ফোন—খোদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা! অর্ডার দেন টিভি, ফ্রিজ, ফ্যানের। টাকা? পাঠানো হবে অধীনস্থ কোনো অফিসারের হাতে, না হয় বিকাশে। দোকানি ভাবলেন—ওসির ‘ফরমান’! রাত গড়াতেই ট্রাক এসে হাজির। নিয়ে গেল সব পণ্য। এরপর? আর সাড়া নেই ‘ওসির’, টাকা তো দূরের কথা! এভাবেই প্রতারণার জাল বিছিয়ে আনোয়ারায় দুই দোকান থেকে প্রতারকচক্র হাতিয়ে নিয়ে গেছে অর্ধলাখ টাকার পণ্য।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের নামে ফোন আসে বটতলী শাহ আমানত ইলেক্ট্রনিক্সের স্বত্ত্বাধিকারী মো. ইব্রাহিম ও পশ্চিম বৈয়াগ আল-মদিনা ইলেক্ট্রনিক্সের মো. জিয়াউল হকের মুঠোফোনে। ফোনে তাদের দোকান থেকে কিছু ইলেকট্রনিক্স পণ্য কেনার কথা জানান।

পরদিন শুক্রবার (২৭ জুন) লোক পাঠিয়ে ট্রাকে করে দুই দোকান থেকে তুলে নেয় একটি স্মার্ট টিভি, ফ্রিজ ও দুটি সিলিং ফ্যান। পরে সেই নম্বরটি বন্ধ পেলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন দোকানদার। শনিবার (২৮ জুন) এ ঘটনায় থানায় লিখিত দুটি অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই দোকানি।
পশ্চিম বৈয়াগ আল-মদিনা ইলেক্ট্রনিক্সের পরিচালক মো. জিয়াউল হক বলেন, ওসির ছবি সংযুক্ত হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল আসায় সত্যতা যাচাই না করে পাঠানো গাড়িতে মালামালগুলো তুলে দিয়েছি। পরে প্রতারণার শিকার হয়েছি বুঝতে পেরে আইনের আশ্রয় নিয়েছি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.। মনির হোসেন বলেন, ‘আমার নাম ভাঙিয়ে প্রতারণা হয়েছে। ভুক্তভোগী দুই দোকানির অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট