1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিতাঃ দৃষ্টির আড়াল -মোঃ এনিত ইসলাম (ইমন) চট্টগ্রাম জামেয়া এলামনাই এসোসিয়েশন’র অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার। আলহাজ আবুল কাসেম বাদশার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হুমকির চারদিন পর কালুরঘাট থেকে যুবদল নেতা অপহরণ ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) মেলার আমেজে নব সাজ মিয়ার হাট ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও শিক্ষামেলা’২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে সিভিল সোসাইটি-চট্টগ্রাম আয়োজিত ‘ত্রৈমাসিক চন্দনাইশ’ এর মোড়ক উন্মোচন ও সংলাপ সাতবাড়িয়া পালিয়া পাড়ায় উঠান বৈঠক: সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হকের

ডিমলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • সময় মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪৪৬ পঠিত

নীলফামারীর ডিমলায় বাবুল মিয়া (৫০)নামের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজার সংলগ্ন গ্রামের মৃত, ছমির উদ্দিনের ছেলে।

সোমবার(৩১ মে)সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে এএসআই আব্দুর রাজ্জাক সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া বাজার থেকে বাবুলকে গ্রেফতার করতে সক্ষম হন।

পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, ২০১৬ সালের জিআর ৫৭/১৬ইং এর একটি মাদক মামলায় নীলফামারীর জুডিশিয়াল আদালতের বিজ্ঞ বিচারক বাবুল মিয়ার অনুপস্থিতিতে ২০২১ সালের ৩ জানুয়ারিতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।দন্ডিত হবার আগে থেকেই তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকায় বাবুল মিয়া আত্মগোপন করে পলাতক ছিলেন।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবুল একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হলেও তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।মঙ্গলবার (১জুন)তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট