1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে কনিকা দাশ নামে নববধূ নিখোঁজ। পটিয়া-শিকলবাহায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩৫ ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন

  • সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ডিসি পার্কের মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ফিতা কেটে বেলুন উড়িয়ে ফুল উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ মেলা চলবে ২৪ ফেব্রয়ারি পর্যন্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মো. আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন প্রমুখ।

এক সময় মাদকের রাজ্য হিসেবে পরিচিত সীতাকুণ্ড উপজেলার ফৌজর্দাহাট সাগর উপকূলীয় বেড়িবাঁধ এলাকা। সে এলাকা এখন নানান ফুলে সুরভিত।

সেখানে স্থান পেয়েছে রকমারি ১২৭ রকমের ফুল। এ ফুলের রাজ্যে দর্শনার্থীরা ঘুরতে এসে মুগ্ধ হয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট