1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবিলম্বে খুনি ধর্ষকদের ফাঁসির রায় কার্যকর করার আহবান-বা, ই, ছাত্রসেনা চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে এলামনাই অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত গীতাধ্বনির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুগ্ম-সচিব সুমন বড়ুয়া “গীতাশিক্ষা মানুষের মধ্যে মানবিক চেতনার উন্মেষ ঘটায়” “শিশুর রক্তে আর কতবার জেগে উঠবে রাষ্ট্রের বিবেক?” ‘আছিয়া থেকে রামিসা: বিচারহীনতার রাজনীতি আর কতদিন?’ -প্রফেসর ড. আসিফ মিজান। সাতকানিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ফরিদা ইয়াছমিন আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন ক্ষমতার রাজনীতি নয়, মানুষের রাজনীতি করুন: মোস্তানছিরুল হক চৌধুরী স্বপ্নের রাজা লায়ন- ” স্বপ্নের তরী কাটাছরা ” -মোঃ ফেরদাউস আলম। কবিতাঃ বিচারহীনতা -মো: ওসমান হোসেন সাকিব বাকলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৩তম জন্মদিবস পালিত

  • সময় মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩৪৪ পঠিত

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৩তম জন্মদিবস বোয়ালখালী পৌরসভায় শিল্পীর বাস্তুভিটায় সমাধি প্রাঙ্গণে ভাস্কর্য চত্বরে পালন করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে শিল্পীর ভাস্কর্যে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম বড়ুয়া পারু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিল্পীর ছেলে আন্তর্জাতিক ঢোলবাদক লোকশিল্পী শ্রী বাবুল জলদাস এবং শিল্পীগোষ্ঠীর পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ কালীপদ দাস সাংস্কৃতিক সম্পাদক বিধান দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দোলন জলদাস, সংগঠনের নির্বাহী সদস্য নীলা দাস মনি, অর্পিতা ঘোষ, প্রীতি দাস, পূজা চৌধুরী, বিশ্বজিৎ দাস শান্তু, শুভ দাস, বর্ষা দাশ, ঋত্বিকা দাস, রিপা দাস, পুষ্পিতা দাশ পূর্ণতা, মন্দিরা দাস, নমিতা দাস, নন্দিনী দাস, নন্দন দাস, প্রমুখ।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন আজকের এই অস্থির সময়ে বিনয় বাঁশীর শিল্পকর্ম চর্চা বেশি প্রয়োজন। যেভাবে সমাজে কুসংস্কার অন্ধবিশ্বাস ও সংস্কৃতি বিমূকতা বিরাজ করছে সেখানে বিনয় বাঁশীর চর্চা অপরিহার্য হয়ে পড়েছে। সমাজকে আলোকিত করতে হলে অন্ধকার দূর করতে হলে ও সমাজকে মাদক মুক্ত রাখতে হলে বিনয় বাঁশীর আলোয় আলোকিত হতে হবে। বিনয়বাঁশীকে সাথে রাখতে হবে। রমেশ শীল, শেফালী ঘোষ ও বিনয় বাঁশীর উর্বরভূমি এই বোয়ালখালী। এই গুণী শিল্পীরাই বোয়ালখালী তথা পুরো দেশকে সমৃদ্ধ করেছে।

উল্লেখ্য বাদনশিল্পী বিনয়বাঁশী জলদাস ১৯১১ সালে বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এ ঢোলবাদনের নৈপূর্ণতা ২০০১ সালে একুশে পদকে ভূষিত হন। ২০০২ সালের ৫ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।” বিজ্ঞপ্তি

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট