1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

দীঘিনালায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

  • সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩২৫ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ:

খাগড়াছড়ির দীঘিনালায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমেশ চাকমা (২৯) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ আগস্ট)২৫ খ্রিঃ দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের শুকনাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রমেশ চাকমা শুকনাছড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুকনাছড়ার পাশে একটি পুরনো গাছের ডাল বাড়ির উপর ঝুঁকে পড়ায় রমেশ নিজেই দা নিয়ে ডাল কাটতে যান। গাছের ডাল কেটে ফেলতে গেলে হঠাৎ পাশ দিয়ে যাওয়া ১১ কেভি লাইনের তারের সংস্পর্শে এসে তিনি তড়িতাহত হন। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা আবাসিক বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন বলেন, যে সকল এলাকায় বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে গাছের ডাল কাটার পূর্বে আমাদের জানানো বাধ্যতামূলক।
আমরা তখন প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দিই। কিন্তু এই ঘটনায় পূর্বে কেউ কোনো ধরনের যোগাযোগ করেনি। যথাযথ সতর্কতা থাকলে এ দুর্ঘটনা এড়ানো যেত।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, ঘটনার বিষয়ে আমরা শুনেছি। এখনো কেউ থানায় অভিযোগ করেনি।
পরিবার চাইলে আইনগত সহায়তা দেওয়া হবে।

রমেশ চাকমার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যু স্থানীয়ভাবে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী এলাকায় গাছ কাটা বা কাজ করার সময় সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এনেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট