1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক মায়ের গর্ভ থেকে একই দিনে জন্ম নেয়া তিন কন্যা এসএসসি পরিক্ষার্থী চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার  এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন

দুর্যোগ উপদেষ্টা ফারুক-ই আজম এর সাথে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ

  • সময় রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ পঠিত

বিশেষ সংবাদদাতাঃ
যত দিন আছি দেশকে সংস্কার করে যাব: উপদেষ্টা ফারুক-ই-আজম
চট্টগ্রাম সার্কিট হাউজে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক এর সাথে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের নেতৃত্বে ফটিকছড়ি থানা জামাত ইসলামের একটি প্রতিনিধি দল ফটিকছড়ি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ত্রান,ও পূর্ণবাসন বিষয়ে আলোচনা করেন। উপদেষ্টা মহোদয় মনোযোগ সহকারে প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং আসিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিনিধিদের আশ্বস্ত করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক আরও বলেছেন, আমরা কেউ রাজনীতি করতে আসিনি, আমরা রাজনীতিতে থাকবও না। যতদিন আছি পুরো সিস্টেমের প্রাতিষ্ঠানিক সংস্কার করে যাব। যাতে সরকারি কর্মকর্তা আর জনগণের মধ্যে পার্থক্য না থাকে।

তিনি বলেন, আমরা সব জায়গায় সংস্কারের উদ্যোগ নিয়েছি। সব সংস্কার সম্পন্ন হলেই আমরা চলে যাব। সবাই মিলে এবার দেশটাকে ভিন্ন আঙ্গিকে দেখব এবং দায়িত্ব নিয়ে কাজ করব। আমরা দেশটাকে নতুন করে বানাতে চাই, কোনোভাবেই আগের অবস্থায় ফিরে যেতে চাই না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র আইনজীবী জামায়াত নেতা অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী অফিস ও প্রচার সেক্রেটারি মোহাম্মদ আজহারুল ইসলাম ফটিকছড়ি থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাইল গনি ফটিকছড়ি জামায়াতের সভাপতি আব্দুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট