1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মেয়র

  • সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৫১৪ পঠিত

পলাশ সেনঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন বলেন, আমরা সুন্দর নিরাপদ চট্টগ্রাম বন্দর নগরী গড়ার চেষ্টা করছি। চট্টগ্রাম প্রকৃতিগতভাবে দুর্যোগের ঝুকিপূর্ণ নগরী। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দূর্যোগ মোকাবেলা সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে সচেতন হয়ে দূর্যোগ মোকাবেলার চেষ্টা করতে হবে। তবেই দুর্যোগ মোকাবেলা সম্ভব। আজ মঙ্গলবার সকালে টাইগারপাসস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে বাগমনিরাম ওয়ার্ডস্থ দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন আরো বলেন, নগরীর জলাবদ্ধতা সংকটটি প্রকৃতিগতভাবেই আমাদের মোকাবেলা করতে হয়। পাহাড় বেষ্টিত নগরীর কারণে একটু বৃষ্টি হলেই পাহাড় থেকে পানির সাথে বালু নেমে নালা-নর্দমা ভরাট হয়ে পানি চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই বিষয়টি মাথায় রেখে জলাবদ্ধতা নিরসনকল্পে নালা-নর্দমা পরিষ্কারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আধুনিক প্রযুক্তি গ্রহণ করছে। তিনি লালখান বাজার, মতির্ঝণা, বাটালিহিলসহ নগরীর অভ্যন্তরে অবস্থিত পাহাড়গুলো থেকে জনবসতি সরিয়ে আনতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়াসহ দূর্যোগ মোকাবেলায় বাগমনিরাম ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা’র সভাপিতেত্বে ও আহিল সিরাজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, ডা. সমুন বড়–য়া, নাছিমা বানু, ডা. বিজয় চক্রবর্তী, শিশির দে, শিমুল মহুরী, লুৎফন্নেছা রূপসা, আইনুল কবির জিতু, তপন দাশ ও মো. সুমন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট