1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

দেশের সম্পদ, ফেলছে খালে বোয়ালখালীতে সড়কের পাশে, পরে খালেও চামড়া

  • সময় শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৫৫ পঠিত

 

য়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকায় বিক্রি না হওয়া কোরবানির পশুর চামড়া যাত্রী ছাউনির পাশে ফেলে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (৩০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে পৌর কর্তৃপক্ষ চামড়াগুলো সরিয়ে নিতে বাধ্য হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্রেতা না থাকায় বিক্রেতারা যাত্রী ছাউনির পাশে চামড়া ফেলে রেখে যান। এতে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

এদিকে একই দিন সকালে তিন যুবককে অর্ধশতাধিক চামড়া রায়খালী খালে ফেলতে দেখা গেছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা দেখা দেয়।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাউছিয়া কমিটি বাংলাদেশের সভাপতি মুহাম্মদ সেলিম ক্ষোভ প্রকাশ করে বলেন, টাকা দিয়ে কেনা চামড়া খালে ফেলে দিয়ে পরিবেশ ও এতিমদের হক—দুটোই নষ্ট করা হয়েছে। যারা এ কাজ করেছে, তারা দায়িত্বহীন আচরণ করেছে।

স্থানীয় বাসিন্দা কুতুবভউদ্দিন  বলেন, দেশের সম্পদ হিসেবে পরিচিত পশুর চামড়া এভাবে ফেলে রাখায় একদিকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে পরিবেশ দূষণের ঝুঁকিও তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন, যাত্রী ছাউনির পাশে থাকা চামড়াগুলো পৌর কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে। তবে রায়খালী খালে চামড়া ফেলে দেওয়ার বিষয়টি আমার জানা নেই।

তবে এ বিষয়ে তিনি প্রতিবেদককে কারা চামড়া ফেলেছে, তা খুঁজে বের করার চেষ্টা করতে বলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট