1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৪২ পঠিত

চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলার দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে পৌরসদরের সাঙ্গু কনভেনশন সেন্টারে দিনব্যাপী নাগরিক কমিটির অভিষেক ও নবনির্বাচিত চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ১৮ এপ্রিল (শনিবার) অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিগত দিনের তুলনায় অনেক ভালো। বিএনপি সরকার গঠনের পর দেশে শান্তি বিরাজ করছে।
তিনি আরও বলেন, বিএনপি একটি দেশপ্রেমিক সরকার। এই সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
দোহাজারী পৌরসভার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা উল্লেখ করে এমপি জসীম উদ্দিন বলেন, দোহাজারী হাসপাতালের সংস্কার, চৌকিদার ফাঁড়ির কাছে সাঙ্গু নদীর উপর সেতু নির্মাণ, থানা প্রতিষ্ঠা, ফায়ার সার্ভিস স্থাপন এবং সবজি সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের স্বপ্ন সকলের সার্বিক সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে পূরণ করা হবে।
দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সরোজ সিংহ হাজারী, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য্য, শামসুদ্দিন সওদাগর, মাওলানা মুফতি আহমদ হোসাইন আল-কাদেরী, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, আ ক ম মোজাম্মেল হক ও মোরশেদুল আলম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট