1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত গুম-অপহরণের ‘নাটক’ ও নারী নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল, ৫ থানায় ওসিসহ ৮ কর্মকর্তার বদলি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের। পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার

ধর্মান্তরিত হয়ে বিয়ে; স্বামীর সাথে সংসার করার দাবীতে সংবাদ সম্মেলন

  • সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৪ পঠিত

মোঃ ইলিয়াস আলীঃ

ময়মনসিংহে এমবিবিএস পড়াশোনা করাকালীন সময়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে প্রেমিককে বিয়ে করার পরও স্বামী ও শ্বশুরবাড়ীর স্বীকৃতি না পাওয়ার অভিযোগ তুলেছেন ডা. আয়েশা সিদ্দিকা নামে এক চিকিৎসক গৃহবধু। তাঁর বাড়ী বরিশাল জেলার সদর উপজেলায়।

বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী বিকাল ৪টায় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সাংবাদিকদের নিকট স্বামী ও শ্বশুরবাড়ীর স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ঢাকায় ২০১৫ সালে এমবিবিএস পড়াশোনা করাকালীন সময়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার আব্দুল বাসেদের ছেলে বাবলুর রশিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয় পড়েন। পরে ২০১৬ সালে ঢাকা জজ কোর্টে সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এর পরে ঢাকায় ৩ বছর ও ঠাকুরগাঁও শহরের সরকারপাড়া এলাকায় আরও ২ বছর সংসার করেন তাঁরা।

লিখিত বক্তব্যে ওই গৃহবধু আরও অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁওয়ে থাকাকালীন সময়ে আমার স্বামী মাদকাসক্ত হয়ে পড়ার কারণে সংসারে অশান্তি শুরু হয়। কারণে অকারণে টাকার জন্য আমার উপর অমানবিক নির্যাতন শুরু করে। নির্যাতন সহ্য করতে না পেরে আমার শ্বশুরবাড়ীর লোকজনকে জানালে তারাও আমার উপর চড়াও হয় এবং টাকা ও আমার পিতা-মাতাকে ধর্মত্যাগ করার জন্য চাপ প্রয়োগ শুরু করে। উপায় না পেয়ে আমি আদালতে পৃথক দুটি মামলা দায়ের করি। মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।

বর্তমানে আমার স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন ঠাকুরগাঁও ছেড়ে চলে যাওয়াসহ মামলা তুলে নিতে নিয়মিত হুমকি প্রদান করছে। ধর্মত্যাগ করার কারণে পিত্রালয়ে যাওয়ার সুযোগ নেই। এদিকে স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজনও বাড়ীর বধুর হিসিবে স্বীকৃতি দিয়ে ঠাঁই দিচ্ছেনা। এ অবস্থায় আত্মহত্যা করা ছাড়া কোন উপায় নেই। সাংবাদিকদের মাধ্যমে চিকিৎসক ওই গৃহবধু প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।

এ বিষয়ে চিকিৎসক গৃহবধুর স্বামী বাবলুর রশিদের মুঠোফোনে একাধিবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে গৃহবধুর শ্বশুর আব্দুল বাসেদ সাংবাদিকদের জানান, মেয়েটি ধর্ম ত্যাগ করে আমার ছেলেকে বিয়ে করেছে। আমরা মেনেও নিয়েছিলাম। তাছাড়া মামলা মোকর্দ্দমায় জড়ানোর কারণে আমার ছেলে তার সাথে সংসার করতে চায় না। তারা দুজনে সংসার করলে আমার কোন আপত্তি নেই।

সংবাদ সম্মেলনে বালিয়াডাঙ্গী উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট