1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

নগরীর চান্দঁগাওয়ে শ্রমিকদলের অফিসে জুয়ার আড্ডা,আটক ১২

  • সময় রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৩৫ পঠিত

এম,আনিসুর রহমান

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় শ্রমিক দলের অফিসে জুয়ার আসর থেকে তাস ও নগদ টাকাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কালুরঘাট এলাকার ওই অফিসে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন—মো. রাকিব (২৩), মো. ফরহাদ (২২), মো. রবিউল হাসান ওরফে আরমান (২২), আব্দুল লতিফ (৩৫), মো. সুমন চৌকিদার (৩৫), মো. দুলাল (৩৪), মো. জাহাঙ্গীর (২৬), মো. মনির হোসেন (৩৫), মো. রুবেল (৩০), মো. জসিম (৩৭), আব্দুল মান্নান (৩০) এবং আব্দুল কালাম আজাদ (৫২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালুরঘাট শ্রমিক দলের অফিসে জুয়ার আসর থেকে তাস ও নগদ ৯২০ টাকা উদ্ধার করা হয়। এ সময় জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. আফতাব উদ্দিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট