1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

নবজাগরণ ৬ষ্ঠ মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  • সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ পঠিত

নোয়াখালী প্রতিনিধি- মোহাম্মদ আবদুল আলী

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের গোরকাটায় “নবজাগরণ সংঘ” আয়োজিত ৬ষ্ঠ মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১৮ অক্টোবর ২০২৫ ( শনিবার) বেলা ৩টায় উত্তর গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক হাফেজ আজিজুল হক, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আবদুল আলী।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে নিজেদের জীবন গঠন করতে হবে। আজকের এই বৃত্তি শিক্ষাজীবনের সূচনা মাত্র; অধ্যবসায়ের মাধ্যমে তোমরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি নবজাগরণ সংঘের প্রশংসা করে বলেন, সংগঠনটি শিক্ষা বিস্তারে যে ভূমিকা রাখছে তা অনুকরণীয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. মিনারুল ইসলাম।
তিনি বলেন, সুন্দর সমাজ গঠনে সকলের সচেতনতা অপরিহার্য। বিদ্যুৎ অপচয় রোধে প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মো. মামুনুর রশিদ মামুন পাটোয়ারী, জনাব মো. শাহজালাল, জনাব হাকিম জিয়া উদ্দিন, মুক্তিযোদ্ধা সাহেব উল্লাহ, জনাব মো. খোকন, মাস্টার আবুল কাশেম, মাস্টার আল আমিন, মো. নাজিম উদ্দিন মাস্টার, সাংবাদিক খন্দকার নিজাম উদ্দিন ও মোহাম্মদ শাহিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী আকবর সোহাগ, মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, মো. মাছুম, মোঃ আবু নাঈম বাবু, মো. মোতাহার হোসেন বাবু, মোহাম্মদ আলাউদ্দিন, মো. শরীফ, মির্জা মোহাম্মদ আবু সুফিয়ান, মোহাম্মদ জাবেদ, মোঃ রিফাত, মো. তাসফির, মো. সাকিব ও মোহাম্মদ মেহরাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট