1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

নবজাগরণ ৭ম মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  • সময় রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৯৮ পঠিত

নোয়াখালী প্রতিনিধি: মোহাম্মদ আবদুল আলী

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা এলাকায় “নবজাগরণ সংঘ” আয়োজিত ৭ম মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে ২০২৬ (রবিবার) সকাল ১০টায় উত্তর গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবজাগরণ সংঘের সভাপতি জনাব আবদুল কুদ্দুস এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আবদুল আলী।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এস.এফ. গ্রুপের চেয়ারম্যান, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও মানবিক ব্যক্তিত্ব লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে নিজেদের জীবন গঠন করতে হবে। আজকের এই বৃত্তি শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। আমি ১৯৮৬ সালে সেনবাগ উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিলাম। সেই স্মৃতি আজও আমাকে অনুপ্রাণিত করে। তোমরাও অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

তিনি নবজাগরণ সংঘের প্রশংসা করে বলেন, শিক্ষা বিস্তারে সংগঠনটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ শহিদুল ইসলাম। তিনি বলেন, “সুন্দর সমাজ গঠনে সকলের সচেতনতা অপরিহার্য।” তিনি নবজাগরণ মেধা বৃত্তি পরীক্ষার সফল আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মো. শেখ পরিদ, জনাব মো. হারুন বিএসসি, জনাব মো. মানিক, জনাব মো. ডালিম, জনাব তালেবুজ্জামান পলাশ, জনাব শহিদুল্লাহ, জনাব আবদুল বাতেন খোকন, হাফেজ আজিজুল হক এবং ইঞ্জিনিয়ার আলী আকবর সোহাগ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আবু সাকের, মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, মো. জসিম উদ্দিন, মো. ওয়াসিম, মো. মাছুম, মো. জাকের হোসেন, মো. রিপন, মো. রিফাত, মো. তাসফির, মোহাম্মদ মেহরাজ ও হাফেজ জোনায়েদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট