1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

নবাগত অধ্যক্ষকে বরণ ও এ+ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

  • সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৩৩৪ পঠিত

আবদুল মামুন ফারুকী,
কক্সবাজারঃ

কক্সবাজারের পেকুয়াস্থ মৌলভীবাজার ফারুকীয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ছাত্রপরিষদের উদ্যোগে মাদ্রাসার নবাগত অধ্যক্ষকে বরণ ও দাখিল-আলিম পরীক্ষা’২৪ এর এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
১৬ অক্টোবর(বুধবার) দুপুর বারোটায় প্রাক্তন ছাত্রপরিষদের সভাপতি মোছলেহ উদ্দিন ফারুকীর সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্টিত এ অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করা এ প্রোগ্রামে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবন জেলা শিক্ষা অফিসের পিটিআই ইন্সট্রাকটর ও অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক এম.মাহমুদুল হক। এতে সদ্য অনুষ্টিত দাখিল ও আলিম পরীক্ষার ফলপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও প্রাক্তন ছাত্রপরিষদের নেতৃবৃন্দ। পরে প্রাক্তন ছাত্রপরিষদের ২০২৪-২৫ সেশনের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের জন্য এক বিশেষ দু’আ-মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার আরবি প্রভাষক মৌলানা আলী আজগর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট