1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

নবীনগরে ইউটিউব দেখে হাত বোমা তৈরি করে পরীক্ষা করার সময় বিস্ফোরণে দুই জন আহত

  • সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৭৭ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামে ইউটিউব দেখে হাত বোমা তৈরি করে পরীক্ষা করার সময় বিস্ফোরণে দুই জন আহত হয়। আহতরা হলো কাউসার মিয়ার ছেলে নিজামুল (২৩) ও সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জালাল মিয়া ৪৫। ৫ই মার্চ রোজ বুধবার সকাল ১০টার দিকে কাদৈর গ্রামে এই হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়
কাদৈর গ্রামের কাউসার মিয়ার ছেলে নিজামুল দীর্ঘদিন ধরেই মোবাইলে আসক্ত, সে মোবাইল দেখে মোবাইলে ইউটিউব দেখে বিভিন্ন জিনিস তৈরির চেষ্টা করে, এর ধারাবাহিকতাই সে দীর্ঘদিন ধরে হাত বোমা তৈরির চেষ্টা করে আসছিল, হাত বোমা তৈরি করে সে বুধবার সকাল দশটায় সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জালাল মিয়ার বসতবাড়ির পাশে পরীক্ষামূলকভাবে ফাটায়, বোমার শব্দে আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে, লোকজন নিজামুলকে ধরে ফেলে, নিজামুল কে বোমা ফাটানোর বিষয়ে প্রশ্ন করলে সে প্রথমে অস্বীকার করে, জালাল মিয়া পকেট চেক করে একটি বোমা পাই বোমাটি দুই পক্ষের কাড়াকাড়িতে বোমাটি নিজামুলের হাতে ফুটে যায় এতে করে বোমা বিস্ফোরণের ফলে নিজামুল ও জালাল মিয়া গুরুতর আহত হয়। আহত দুইজনকে গ্রামবাসী উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান হসপিটালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। জালাল মিয়া চোখে, হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। নিজামুলের দুই হাত মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এতে করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এই বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি এই বিষয়ে তথ্য পেয়েছি লিখিত অভিযোগ দেয়ার জন্য বলেছি যতটুকু জানি সে দীর্ঘদিন ধরেই ইউটিউব দেখে এইসব তৈরি করত, তার তৈরি একটি বোম উদ্ধার করতে গিয়েই মূলত দুই পক্ষের হাতাহাতিতেই দুর্ঘটনাটি ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট