1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন আবারও বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইঁট ভাটায় প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা

  • সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৩৬ পঠিত

আনোয়ার হোছাইন,

(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবৈধ ইঁট ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে। সরকারি নির্দেশ অমান্য করে ইট ভাটার কার্যক্রাম পরিচালনার দায়ে এ জরিমানা আদায় করা হয়।

বুধবার (৫ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার ঘুমধুমে অবৈধ ইঁট ভাটায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজ থেকে বিরত থাকতে ইটভাটা মালিককে সর্তক করেন (ইউএনও)।

জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে মেসার্স এএসফি ব্রিক ফিল্ডের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে একটি ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সর্তক করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ এবং বান্দরবান পরিবেশ অধিদপ্তর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট