1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৪৬ পঠিত

রাতের অন্ধকারে ইয়াবা পাচার, তৎপর ৩৪ বিজিবি: নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ মে) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটের দিকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময়, অভিযানে কাউকে আটক করা না গেলেও, বিজিবির তৎপরতায় একটি বড় মাদক চালান দেশে প্রবেশের আগেই জব্দ করা সম্ভব হয়েছে।

৩৪ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল রেজুপাড়া সীমান্তে লেবুবাগান খালের পাশে কৌশলগত অবস্থান নেয়। আনুমানিক রাত ১১টা ২৫ মিনিটে দুইজন ব্যক্তিকে একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে সীমান্ত পেরুতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত ব্যাগে পাওয়া যায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

উক্ত অভিযান সম্পর্কে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন, “মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি’র অভিযান চলমান রয়েছে। আমাদের সদস্যরা নিরবচ্ছিন্ন টহল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে তৎপর রয়েছে।”

তিনি আরও বলেন, “এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, বিজিবি মাদক নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের সহায়তা নিয়ে আমরা সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর।”

এদিকে, বিজিবি জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট