1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

নাইক্ষ্যংছড়িতে মডেল মসজিদ’র উদ্বোধন করলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডঃ আ.ফ.ম খালিদ হোসেন 

  • সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫১ পঠিত

আনোয়ার হোছাইন,

(নাইক্ষ্যংছড়ি) বান্দরবানঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন হয়েছে।

রবিবার (২৩ ফেরুয়ারী) বিকেল আনুমানিক ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদিয়ে এ মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম, গণপূর্ত বিভাগের প্রকৌশলী অভিজিৎ চৌধুরী, বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন’র উপ-পরিচালক

মোঃ সেলিম উদ্দিন, নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা’র নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর ওমর ফারুখ সিরাজী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিক আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, বিজিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরুল বশর, প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজল।

অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা পেশাজীবি ফোরামের সভাপতি হাফেজ আবু সুলতান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ইফসান খান ইমন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক সাংবাদিক মাহমদুল হক বাহাদুরসহ স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত সচিব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলে মডেল মসজিদের নব-নিয়োগপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথি’র বক্তব্যে উপদেষ্টা ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন বলেন, মসজিদের খোরাক হচ্ছে মুসল্লী। তাই মসজিদে মুসল্লী থাকতে হবে। এই মসজিদ হবে মুমিনদের মিলনস্থল। এ ছাড়াও এ মডেল মসজিদের সার্বিক বিষয়গুলো যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং মুসল্লিদের যেন কোন অসুবিধা না হয় এ বিষয়ে সবার লক্ষ্য রাখার কথাও বলেন এ উপদেষ্টা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট