1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহ্ মজিদিয়া-রশিদিয়া ফারুকীয়া দরবারের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ সেবা, সুনাগরিকত্ব ও ভ্রাতৃত্বের ৯৫ বছর: এপেক্সের মানবিক যাত্রা -সৈয়দ মিয়া হাসান বাঘাইছড়িতে এতিম ও হাফেজদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ হলো খাদ্যসামগ্রী Pnews Online television chanel এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল সম্পন্ন। অপরাধ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুরে প্রশাসনের কড়া অভিযান, নজরদারিতে আকাশপথও আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা “আধুনিক সংবাদ”-এর দ্বিতীয় বর্ষ উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : এডব্লিউসিআরএফ মহাসচিব মোহাম্মদ আলী বৃহত্তর নোয়াখালী সমিতি চট্টগ্রামে ইফতার মহফিল সম্পন্ন। দক্ষিন চট্টগ্রামে মোটরসাইকেলে তেল নিতে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালকরা।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা ও মোবাইলসহ আটক ১

  • সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৪৬ পঠিত

আনোয়ার হোছাইন
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ৩৫ হাজার নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ মো. খোরশেদ আলম (২২) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৩ আগস্ট) বিকেল আনুমানিক ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) লেম্বুছড়ি বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ৫০/২-এস এর কাছাকাছি কাটা পাহাড় নামক এলাকা থেকে তাকে আটক করে।

আটক খোরশেদ আলম কক্সবাজার জেলার রামু থানার গর্জনিয়া ইউনিয়নের মিয়াজিপাড়া গ্রামের মো. বদরুজ্জামানের ছেলে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, ‘সীমান্তে নিয়মিত টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ধৃত ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করায় তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বাংলাদেশি নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়।’

বিজিবি আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই টাকা সীমান্ত অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

পরে আটককৃত ব্যক্তি, উদ্ধারকৃত নগদ অর্থ এবং মোবাইল সেটসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।

উক্ত ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা (নম্বর-০৪, তারিখ ০৩ আগস্ট ২০২৫) রুজু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট