1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১১ লক্ষাধিক টাকার পণ্য ও গরু জব্দ 

  • সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩৫৬ পঠিত

আনোয়ার হোছাইন

(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান রোধে বিজিবির চলমান চিরুনি অভিযানে মিয়ানমারে পাচারকালে গরু, সয়াবিন তেল, পাম্প তেল, সাবুদানা এবং একটি মোটরসাইকেলসহ প্রায় ১১ লক্ষ ২১ হাজার ৪০০ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) ভোর রাতে ১১ বিজিবির টহল দল পৃথক অভিযানে তুলাতলি সড়ক থেকে ১,৩৫০ লিটার সয়াবিন তেল এবং ফুলতলী ও জারুলিয়া ছড়ি সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি গরু, ১টি মোটরসাইকেল, ১৭৫ কেজি সাবুদানা, ১৪০ লিটার পাম্প তেল এবং ৮৭ পিস মেহেদি জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি সূত্র জানায়, ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের নির্দেশনায় সরকারি পরিচালক মোঃ আলা-আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। টহল দল ও অধীনস্থ ফুলতলী এবং জারুলিয়া ছড়ি বিওপির বিজিবি জোয়ানদের পৃথক অভিযানে সীমান্ত সড়ক, রোহিঙ্গা টেইলা ও বক্কর টেইলা এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

স্থানীয় সচেতন মহলের দাবি, সীমান্তে চোরাকারবারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এবং বিজিবির অভিযানের তোয়াক্কা করছে না। তবে বিজিবির টহল জোরদার হওয়ায় চোরাকারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মতে, ১০০-এর বেশি চোরাচালান চক্র সক্রিয় রয়েছে, যাদের সাথে গর্জনিয়া বাজারের ১৫-২০ জন ব্যবসায়ী, শতাধিক সিএনজি, মোটরসাইকেল ও টমটম চালক এই চোরাচালানে যুক্ত।

সম্প্রতি ফুলতলী, ভাল্লুক খাইয়া ও জারুলিয়া ছড়ি সীমান্তে ১১ বিজিবির কঠোর নজরদারি ও অভিযানে চোরাচালান কিছুটা নিয়ন্ত্রণে এলেও নাইক্ষ্যংছড়ি সদর, চাকঢালা, ঘুমধুম, তুমব্রু ও লেবুছড়ি বাজার থেকে এখনো মিয়ানমারে অবৈধভাবে মালামাল পাচার হচ্ছে।

এছাড়া, কিছু স্থানীয় ব্যক্তি এবং রোহিঙ্গা ক্যাম্পের কিছু বাসিন্দা দেশীয় পণ্য মিয়ানমারে পাচারে জড়িত থাকার তথ্যও উঠে এসেছে। স্থানীয় সচেতন মহল বিজিবির এই কঠোর অভিযানকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস সাংবাদিকদের জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, বিভিন্ন চোরাই পণ্য ও বার্মিজ গরু জব্দে এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট