1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি: আটক ৩৭ বার্মিজ গরু

  • সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৯৩ পঠিত

আনোয়ার হোছাইন (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি’র ধারাবাহিক অভিযানে ফের জব্দ করা হলো ৩৭টি বার্মিজ গরু।

রোববার (১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ব্যাটালিয়নের নিয়মিত টহল দল অধিনায়কের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে গরুগুলো জব্দ করা হয়।

১১ বিজিবি সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার থিমছড়ি এলাকায় চোরাচালানের মাধ্যমে আসা এসব গরু আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস। তার দিকনির্দেশনায় নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ সফল অভিযান চালানো হয়।

এ বিষয়ে লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস সাংবাদিকদের জানান, “চোরাচালানিরা অভিযান টের পেয়ে পালিয়ে যায়, তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিদের চিহ্নিত করতে আমাদের নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে আমাদের এই অভিযান চলমান থাকবে।”

তিনি আরও জানান, জব্দকৃত গরুগুলোর বিষয়ে নিয়ম অনুসারে সিজার ফরম প্রস্তুত করা হয়েছে এবং খুব দ্রুতই কাস্টমসের মাধ্যমে নিলামে দেওয়া হবে।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে বার্মিজ গরুর চোরাচালান হয়ে আসছে। তবে ১১ বিজিবি’র সক্রিয় তৎপরতায় সম্প্রতি এই প্রবণতা অনেকটাই হ্রাস পেয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট