1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

নিরাপদ সড়ক গড়তে সবাইকে দায়িত্বশীল হতে হবে — সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

  • সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৪১ পঠিত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি — মো. আবদুল আলী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “নিরাপদ সড়ক গড়ে তুলতে হলে প্রত্যেক নাগরিককেই নিজের অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার কোনো বিকল্প নেই।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি, সহযোগিতায় ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।

মেয়র বলেন, ট্রাফিক আইন মেনে চলা, মানসম্মত হেলমেট ব্যবহার, গতি সীমা অনুসরণ এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার পরিহার এসব অভ্যাস গড়ে তুলতে পারলেই দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচার সহ-সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, মাঝিরঘাট ট্রাক মালিক সমিতির সভাপতি এম এ মুছা বাবলু প্রমুখ।

সভায় শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট