1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি

  • সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১১৫ পঠিত

পটিয়া প্রতিনিধি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার বিকেলে ইউনিয়নের এস এম নাছিমা বেগম দাখিল মাদ্রাসা, দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবং বাথুয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে পৃথক তিনটি কেন্দ্রে এক হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এমপি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, সমাজের প্রতিটি সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানেরও নৈতিক দায়িত্ব। মানবিক বাংলাদেশ গড়তে দুর্যোগের সময় সবাইকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে। মানুষের দুঃসময়ে পাশে থাকাই প্রকৃত রাজনীতি এবং প্রকৃত মানবসেবা।”
তিনি আরও বলেন, সরকার বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে কাজ করছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ আলম, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শরিফ উদ্দিন চৌধুরী এবং পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত চৌধুরী খোকা, সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ চৌধুরী, সেলিম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক আবদুল করিম মেম্বার, ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম লিটন, গাজী দুলাল, নাসির হাজারী, আশিয়া ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, আশিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত আরও অসহায় পরিবারের কাছেও পর্যায়ক্রমে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট