1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়ায় ইন্দ্রপুল সেতুর নিচ থেকে মাইক্রো চালকের লাশ উদ্ধার

  • সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৪৫ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের বাইপাস সড়কের ইন্দ্রপুল ব্রীজের নীচ থেকে এক মাইক্রো চালকের লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। আজ বুধবার বিকেল ৫ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম জসিম উদ্দিন (৪২)। সে পৌরসভার ১নং ওয়ার্ডের আল্লাই গ্রামের মৃত ইলিয়াছের পুত্র।

প্রতিবেশী ইকবাল জানান, নিহত জসিমসহ আমি একটি মাইক্রোবাস ক্রয় করি। জসিম গাড়িটি ভাড়ায় চালায়। মঙ্গলবার রাত ১০ টার দিকে গাড়িটি পার্কিংয়ে রেখে সে চলে যায়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি।

পরে বুধবার বিকেলে পৌর সদরের ইন্দ্রপুল ব্রীজের নিচে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, এটি হত্যাকান্ড নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠান হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট