1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পটিয়ায় কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আলহাজ্ব আহমদ নবী সওদাগরের কবরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ নুরুল আবছারের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

  • সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩০৩ পঠিত

৭ মে ২০২৪ মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে আলহাজ্ব আহমদ নবী সওদাগর এর পারিবারিক কবরস্থানে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আহমদ নবী সওদাগর’ র কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন , কবর জিয়ারত, দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং স্থানীয় একটি রেস্তোরায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ নুরুল আবছার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মোনাফ চৌধুরী, জেলা কৃষকলীগ নেতা এম এ শাকুর পটিয়া উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান, উপজেলা কৃষকলীগ নেতা মো. তৈয়ব রশিদ, জিরী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. নোমান, পটিয়া উপজেলা যুবলীগ নেতা মো. ইদ্রিস, মো.আহমদ নূর, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আবিদ, সাজ্জাদ, রনি প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ নুরুল আফসার বলেন, আহমদ নবী সওদাগর কৃষক নেতা তৈরির কারিগর ছিলেন। আজ আহমদ নবী সওদাগর নেই, কিন্তু তার ঐকান্তিক প্রচেষ্টাগুলো আজ সফল। তিনি গ্রামে গ্রামে ঘুরে যে কৃষক লীগ সংগঠিত করেছিলেন আমরা যেন তার মতোই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তার নির্দেশিত পথে চলি। বিশেষ অতিথি সৈয়দ মিয়া হাসান বলেন, আহাম্মদ নবী সওদাগর একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি মুক্তিযুদ্ধের সময় বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছিলেন এবং সারা জীবন রাজনীতির জন্য উৎসর্গ করেছেন তিনি অত্যন্ত পর উপকারী মানুষ ছিলেন সব সময় গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থাকতেন এলাকার মানুষদের খোঁজখবর নিতেন নেতা কর্মীদের খোঁজখবর নিতেন তাদেরকে ভালোবাসতেন দলের জন্য নিজের সর্বোচ্চটুকু ত্যাগ দিতেন। জিরি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. নোমান বলেন, আমরা দেখেছি আহাম্মদ নবী সওদাগর সব সময় আওয়ামী লীগের কর্মী তৈরি করতে চেষ্টা করতেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীদের সাথে থাকতেন উনার বাসায় তারা সবাই আসতেন । তিনি দেশকে ও দেশের মানুষকে অকৃত্রিম ভালোবাসতেন । তিনি অত্যন্ত সৎ, আদর্শিক, ধার্মিক ও মানবিক মানুষ ছিলেন। তিনি বিভিন্ন স্কুল-কলেজের দাতা সদস্য ছিলেন। আলহাজ্ব আহমদ নবী সওদাগর পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত মার্জিত ভদ্র ও শান্ত স্বভাবের ছিলেন। তিনি এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তিনি কেন্দ্রীয় রাজনীতি চট্টগ্রাম দক্ষিণ জেলা রাজনীতি ও পটিয়া উপজেলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট