1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন

পটিয়ায় ঘরের সেপটিক ট্যাংকে মিলল গৃহকর্তার লাশ

  • সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২২৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টারঃ

পটিয়ায় নিজের বাড়ির সেপটিক ট্যাংক থেকে নুরুল হক (৫০) নামে এক গৃহকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরবান আলীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুল হক (৫০) ওই বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন স্ক্র্যাপ ব্যবসায়ী ছিলেন

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোন ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪দিন পূর্বে নুরুল হক নিখোঁজ হয়। গত দুইদিন ধরে তাদের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হতে থাকলে আজ শুক্রবার পরিবারের সদস্যরা সেপটিক ট্যাংকের ডাকনা উল্টাতেই দৃশ্যমান হয় লাশের। পরে লাশটি দুপুরে পুলিশ গিয়ে উদ্ধার করে নুরুল হকের বলে সনাক্ত করা হয়।

প্রতিবেশীরা জানান, দুই মাস আগেও বাবলু তার বাবা-মাকে মারধর করেছিল, যা নিয়ে ইউনিয়ন পরিষদে বিচার হয়েছিল।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার এখনো প্রকৃত কারণ অনুসন্ধান করা যায়নি। ঘটনার ক্লু উদ্ধারে কাজ চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট