1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালীতে ২৫০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান

পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ

  • সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩২ পঠিত

 

পটিয়া প্রতিনিধি:

পটিয়া উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলের ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিমের উদ্যোগে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
এনসিপি সূত্রে জানা যায়, চলমান মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পটিয়া এনসিপির উপহার কেন্দ্র থেকে দ্রুততম সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে প্রয়োজনীয় উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং জরুরি সহায়তা নিশ্চিত করতে দলের স্বেচ্ছাসেবকরা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছেন।
উপহারসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চিহ্নিত করতে তথ্য সংগ্রহ ও তালিকা প্রণয়নের কাজও চলছে।
এই তালিকার ভিত্তিতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, এনসিপির ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিমের নেতৃবৃন্দ, পটিয়া উপজেলা এনসিপির নেতৃবৃন্দ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা।
এ সময় দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসাইন বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।
বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই আমরা মাঠপর্যায়ে কাজ করছি।
শুধু ত্রাণ বিতরণ নয়, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতেও এনসিপি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
দেশের যে কোনো দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকার প্রকৃত চিত্র মূল্যায়ন করে পর্যায়ক্রমে আরও বেশি পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে এবং পুনর্বাসন কার্যক্রমও বাস্তবায়ন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট